Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিশুদের অধিকার সুরক্ষায় ব্যতিক্রম প্রচারণা

চট্টগ্রাম প্রতিনিধি:
চকরিয়ায় দেখা মিলেছে শিশুদের অধিকার সুরক্ষায় তিন দিনব্যাপী ব্যতিক্রমী প্রচারণা চালানো তিন সাইকেলিস্টের। তারা তিনজনই চট্টগ্রামের বিদ্যানন্দ সংগঠনের সদস্য। গত কাল মঙ্গলবার অব্যাহত প্রচারণার অংশ হিসেবে চকরিয়া হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সাঈদ আহসান খালিদ, ডেন্টাল সার্জন ডা. মো. রাজিব উল ইসলাম ও আপেল চৌধুরী জানান, অধিকার বঞ্চিত শিশুদের সামগ্রিকভাবে অধিকার সুরক্ষায় চট্টগ্রাম থেকে গত ১৫ ফেব্র“য়ারি রবিবার রওয়ানা করেন কক্সবাজারের উদ্দেশ্যে। যাত্রাপথে চকরিয়া পৌরশহর পর্যন্ত তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আদালতসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরে শিশুদের অধিকার সুরক্ষায় জনসচেতনতা তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তিন যুবক।

Leave A Reply

Your email address will not be published.