Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শিশু রাজন হত্যার বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : সিলেটে শিশু রাজনকে কয়েকজন পাষন্ড কর্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রাচত্বরে এ মানব বন্ধনের আয়োজন করে জেলা মানবাধিকার নাট্য পরিষদ। ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার নাট্য পরিষদ’র সহ-সম্পাদক অমিত শাহারিয়ার বাপ্পী, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) এর সভাপতি শাকিব মোহাম্মদ আল হাসানাসহ অন্যন্যেরা। বক্তারা, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.