Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা জানা নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য মন্ত্রণালয়ে নেই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনার নাগরিকত্ব বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, এ তথ্য আমাদের কাছে নেই। তিনি কোনো স্ট্যাটাসে আছেন, সেটি ভারত সরকারের বিষয়।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের চুক্তি পর্যালোচনা নিয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, এসব চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে। পর্যালোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থা তা করতে পারে।

ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশিত হয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, “যেসব চুক্তি হয়েছে, সেগুলো প্রকাশিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে সেগুলো দেখা যাবে।”

আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, “ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”

ভারতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারের অনুমোদনে বিলম্ব হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “এই প্রক্রিয়া সাধারণত দুই থেকে চার মাস সময় নেয় এবং তা প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।”

Leave A Reply

Your email address will not be published.