Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেখ হাসিনা সরকার থাকতে কেউ অনাহারে থাকবে না; এ্যাড: রেজাউল করিম রাজু

হাসান আল সাকিব: বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। সরকার ইতোমধ্যে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। এতে করে দিন খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়ছেন। তাদের মাঝে খাদ্য সংকট দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে অসহায়,দুস্থ -কর্মহীন দের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। এতে করে কেউ আর অনাহারে থাকবে না বলে মন্তব্য করেছেন রংপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু।

শনিবার সকালে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন আ’লীগ এর উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক অসহায়, দুস্থ দের খাবার বিতরণে তিনি এসব বলেন।তিনি আরও বলেন,করোনা ভাইরাস সচেতনতায় ও হতদরিদ্র দের ঘরে খাবার পৌছে দিতে প্রথম থেকেই মাঠ পর্যায়ে কাজ করছে রংপুর জেলা আ’লীগ । সচেতনতামুলক লিফলেট, সাবান,মাস্ক ও ২ হাজার অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন ভাবেই জনসাধারণকে সচেতন করছে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

সদরের মমিনপুর ইউনিয়নে অসহায়, দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক একেএম হালিমুল হক,কোষাধক্ষ্য কামরুজ্জামান চান,ইউনিয়ন আ’লীগের সভাপতি ওবায়দুল ইসলাম মিন্টু,সাধারন সম্পাদক আবু জাফর শীস,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহম্মেদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.