Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেরপুরে পাওনা চাইতে গিয়ে লাঠির আঘাতে এক যুবক নিহত

hotta_ নিহতশেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভুরদী নয়াপাড়া গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোহসীন মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ রোববার বিকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯ জুলাই শনিবার বিকালে আঙ্গুর একই গ্রামের জুদ্দার আলীর ছেলে জিয়ার আলীর নিকট পাওনা টাকা চাইতে যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠি দিয়ে আঙ্গুর মিয়ার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার অবস্থার অবনতি দেখে কর্তৃপক্ষ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থার আরো অবনতি হলে আজ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় সে মারা যায়। রাতে তার মরদেহ ময়না তদন্তের জন্যে শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বলেন, ঘটনাটি নিয়ে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.