Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেষ সিনেমার শ্যুটিংয়ে মাহি

10-mahiবিনোদন ডেস্ক:
সম্প্রতি মাহিয়া মাহি ঘোষণা দিয়েছেন ‘অগ্নি ২’ হবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। যদি সে নিজের সিদ্ধান্তে অটল থাকেন তা হলে শেষ সিনেমার শ্যুটিংয়ে ভারতে এখন মাহি। সিনেমার বেশিরভাগ শ্যুটিং হবে ব্যাংককে। তাই ভারতের শ্যুটিং শেষে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ভারতে যাওয়ার আগে মাহি বলেন, ‘আমি ‘অগ্নি’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছিলাম। সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। অ্যাকশন দৃশ্যে দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। আর তাই ‘অগ্নি ২’ নিয়েও আমি আশাবাদী। আগের সিনেমা থেকে এবারের সিনেমার গল্প ও লোকেশনে ভিন্নতা থাকছে। তা ছাড়া এই সিনেমাটির বাজেটও বেশি। আমার বিশ্বাস, দর্শকরা আরো একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’ তবে নিজের সিদ্ধান্তে অটল থাকবেন কি না জানতে চাইলে এড়িয়ে যান মাহি। সময়ই সব ঠিক করবে বলে জানান তিনি। ‘অগ্নি ২’ সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এস কে মুভিজ।

Leave A Reply

Your email address will not be published.