Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় অপারেশন কেবিনে নবজাতক বদলের অভিযোগ

শৈলকুপা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক বদলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালের অপারেশন থিয়েটারে কবিরপুর গ্রামের লিটনের স্ত্রী শিরিন আক্তার ও গোবিন্দপুর গ্রামের ফারুক জোয়ার্দ্দারের স্ত্রী রিক্তা খাতুন কে সিজার করা হয়। একটি ছেলে ও একটি মেয়ে বাচ্চার অপারেশন সম্পূর্ণ হলে হাসপাতালের আয়া প্রথমে ছেলেটি বের করে এনে আত্মীয় পরিজন খুজতে থাকে, এ সময় মেয়ে বাচ্চার পরিবার ওই ছেলে শিশুটিকে কোলে নিয়ে বের হয়ে যায়। একটু পরে মেয়ে বাচ্চাটি বের করে তার আত্মীয় পরিজন খুজতে থাকলে বিপত্তি দেখা দেয়। উভয়পক্ষই ছেলে বাচ্চার দাবিদার হয়ে মুহুর্তে হাসপাতালে রিতিমত হৈ-চৈ ফেলে দেয়। উভয় পরিবার ছেলে বাচ্চা নিয়ে টানাটানি শুরু করার খবর আশপাশে ছড়িয়ে পড়ে এবং হাসপাতাল এলাকায় কৌতুহলী সাধারণ মানুষের ভিড় জমে। প্রায় আধা ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বাইরে হৈ-হট্টগোলের কারন জানতেই কর্তব্যরত ডাক্তার ইসমত আরা ও ডাক্তার আব্দুল্লাহ আল মামুন সবাইকে শান্ত করে নবজাতকদের সঠিক মা-বাবার নিটক পৌছে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.