Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় অভিজিৎ হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ব্লগার ও প্রগতিশীল লেখক অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে শৈলকুপা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচি, সাংবাদিক আব্দুর রহমান মিল্টন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.