Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ঝিনাইদহ থেকে:
ঝিনাইদহের শৈলকুপায় ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। তিন বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চাঁদ আলী মণ্ডল। শনিবার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলী, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন (সোনা), ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামিমার রশিদ ও দিনার বিশ্বাস।

Leave A Reply

Your email address will not be published.