Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় গলায় ফাঁস নিয়ে কিশোরীর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মায়ের উপর অভিমান করে আঙ্গুরী খাতুন (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। কিশোরী আঙ্গুরী খাতুন ওই গ্রামের আরমান আলীর মেয়ে। সে রামচন্দ্রপুর কেসমত আলী মাধ্যমিক বিদ্যলয়ের দশম শ্রেণীর ছাত্রী। শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, মায়ের উপর অভিমান করে কিশোরী আঙ্গুরী খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকা-ডাকি করে। বেশ কিছু সময় ডাকা-ডাকির পর না উঠলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার লাশ ঝুলে থাকতে দেখে। পরে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.