Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় ছাত্রলীগের কর্মীসভা ও বিক্ষোভ মিছিল

shailkupa lig pic

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের শৈলকুপায় উমেদপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার উমেদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কর্মীসভায় উমেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর পারভেজ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা শিহাব মোল্যা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন শাওন, দিনার বিশ্বাস, মহিদুল ইসলাম মন্নু, রাজন আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

কর্মীসভায় বক্তারা উমেদপুর ইউনিয়নের তামিনগর গ্রামে অভ্যন্তরিন কোন্দলের কারনে যুবদল নেতা জাফর হত্যাকান্ডে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নামে যে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানী করা হচ্ছে তার প্রতিবাদ জানান। সেই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। কর্মীসভা শেষে একটি বিক্ষোভ মিছিল রয়েড়া বাজার প্রদক্ষিন করে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.