Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় ভূমিকম্পে বিদ্যালয়ের ভবনে ফাটল

Shailkupa (Jhenaidah) Govt School Pic-27-04-15
মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ : শনিবারের ভূমিকম্পে ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ার আশংকা রয়েছে। যে কারনে পরীক্ষা চলা সত্বেও ক্লাশ রুমে যেতে ভয় পাচ্ছে ছাত্র-ছাত্রীরা।

সরেজমিন ঘুরে জানা যায়, ভূমিকম্পে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ১১৮ নং ছোট মৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। ভবনের অনেক জায়গা থেকে খসে পড়েছে পলেস্তোরা। বিম থেকে আলাদা হয়ে গেছে ছাদ ও দেয়াল। বিশেষ করে বিদ্যালয়ের পেছনের দিকে একটি পুকুর থাকায় আরো হুমকির মুখে পড়েছে ভবনটি।

পরীক্ষার্থী বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা জানায়, ভবনের অনেক জায়গায় ফাটল ধরেছে, ধ্বসে পড়ার ভয়ে ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, এই বিদ্যালয়টি ১৯৯০ সালে স্থাপিত। এরপর ২০০০ সালে পূণ:নির্মিত হয় নতুন ভবনটি। ভূমিকম্পে বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। যে কোন সময় ধ্বসে পড়ার আশংকা রয়েছে। একটিমাত্র ভবনে মাত্র ৩টি ক্লাশ রুম হওয়ায় ২৬৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে আগে থেকেই জায়গা সংকটে ভুগছেন তারা। এরপর আবার ভূমিকম্পে ফাটল ধরা ভবনের কক্ষে প্রবেশ করতে ভয় পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। গত ২৩ তারিখ থেকে ২০১৫ সালের বার্ষিক প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে যা চলমান রয়েছে। তিনি আরো জানান, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী অনুপাতে যেখানে নুন্যতম ৭ জন শিক্ষক প্রয়োজন, সেখানে প্রধান শিক্ষকসহ আছে মাত্র ৪ জন শিক্ষক।

এদিকে বিদ্যালয় ভবনে ফাটলের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশচিন্তায় দিন কাটাচ্ছেন তারা। দুশচিন্তা থাকা সত্বেও পরীক্ষা চলার কারনে কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। তাই অতিদ্রুত ফাটল ধরা ভবনটি সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

অপরদিকে ভূমিকম্পে ভবনে ফাটলের সংবাদ শোনার পরও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোকাদ্দেস হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দ্বীন মোহাম্মদ পরিদর্শনে আসেননি বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.