Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় ভ্রাম্যমান আদালতে ইয়াবা ব্যবসায়ী কে ৬ মসের কারাদন্ড


Jhenidah mobile courte Photo 05-08-15ঝিনাইদহ প্রতিনিধি : 

ঝিনাইদহের শৈলকুপায় ভোলা মোল্লা (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ইয়াবা সহ আটক মাদক ব্যবসায়ী ভোলা মোল্লা উপজেলার লাঙ্গলবাধ নতুন ভূক্ত মালিথিয়া গ্রামের মৃত তকছেদ মোল্লার ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাঙ্গলবাধ ক্যাম্প ইনচার্জ এস,আই মকলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ২পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ভোলাকে আটক করে। পরে দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.