Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় মানবপাচারকারী দলের সক্রিয় সদস্য গ্রেফতার

Shailkupa Arrest News Photo- 20-06-2015ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রঘুনন্দনপুর গ্রাম থেকে মাশরাইল বিশ্বাস (৪৮) নামে এক মানবপাচারকারী দলের সক্রিয় সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রঘনন্দনপুর গ্রামের তোয়াজ উদ্দিন বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাসেম খাঁন জানান, শৈলকুপা থানা উপ-পরিদর্শক (এসআই) এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রঘুনন্দনপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ অভিযানকালে মাশরাইল বিশ্বাস নামে এক মানবপাচারকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাশরাইল বিশ্বাস বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ দমন আইনে শৈলকুপা থানায় মামলা রয়েছে। মামলা নং-১০ তা:-১৬/০৬/২০১৫। তাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.