Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি ও তাবু বিতরণ

Jhenidah RED cricent Photo 27-05-15 (1)মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ী, লুঙ্গি ও তাবু বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ রেড ক্রিসেন্ট এ কর্মসূচীর আয়োজন করে।

ঝিনাইদহ রেড ক্রিসেন্ট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ শাড়ী, লুঙ্গি ও তাবু বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা , উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, ঝিনাইদহ রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জে এম রশিদুল আলম রশিদ, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।

সেসময় ঝিনাইদহ রেড ক্রিসেন্ট এর ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, যুব ইউনিটের রাজু আহম্মেদ, মেজবারুল করিম মাজিদ, রাজু আহমেদ, প্রশিক্ষণ বিভাগের প্রধান এস এম সেলিম রেজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলেচনা সভা শেষে শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও তাবু বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.