Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় শরবতে পানে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জিহাদ (৩০) নামের এক যুবককে শরবত পানে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নতুনভক্ত মালিথিয়া গ্রামে। অভিযুক্ত একই গ্রামের মসলেম উদ্দিন ঘটনার পরপরই পলাতক রয়েছে।
নিহত জিহাদের শ্বাশুড়ি কুলসুম বেগম অভিযোগ করেন, ”গত দশ মাস আগে তার মেয়ের সাথে বরিশাল জেলার আলী আকবর শেখের ছেলে জিহাদের বিয়ে হয়। সেই থেকে সে এখানে বসবাস শুরু করে। ৫/৬ মাস আগে প্রতিবেশী মসলেম উদ্দিনের সাথে তার জামাই পোল্ট্রি ফার্মের ব্যবসা শুরু করে।” কিছুদিন পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয় বলে জানান তিনি।
জানা যায়, মৃত্যুর আগে জিহাদ অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সে সুস্থ্য বলে বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসকরা।
কুলসুম বেগম আরও জানান, ”হাসপাতাল থেকে আনার পর মঙ্গলবার সন্ধায় মসলেম তাকে সুস্থ্য করার জন্য পার্শ্ববর্তী মাগুরা জেলার চর চাকদা গ্রামের হাফেজিয়া মাদ্রাসার হুজুর আব্দুল মালেককে তাদের বাড়িতে নিয়ে আসে। সে আমার জামাইকে দিয়ে চিনির শরবত পান করায়। এর কিছুক্ষন পরেই জিহাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।”
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বুধবার লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। হত্যার আলামত পেলে হত্যা মামলা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.