Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় ১০ মাস পর হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ১০ মাস পর বিশারত হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।
তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার দুধসর গ্রামে কলা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত বিশারত শেখ হত্যা মামলার ২১নং আসামি একই গ্রামের আরমান এর ছেলে আসাদুল (২২) কে সোমবার রাতে গ্রেফতার করে ক্রাইম ইনভেস্টিগশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম জানান, দুধসর গ্রামে কলা কাটাকে কেন্দ্র করে গত ১৫ মে ২০১৪ তারিখে প্রতিপক্ষের হামলায় বিশারত নামে একজন নিহত হয়। এ ব্যাপারে শৈলকুপা থানায় ৩০ জনকে আসামি করে একটি মামলা হয়, মামলা নং-১৯, তারিখ-১৭/৫/১৪ ইং। গত এক মাস আগে মামলা সিআইডিতে তদন্তে আসে।
সোমবার রাতে শৈলকুপা থানার এএসআই মনির এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আসাদুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.