Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপা পৌরসভার ১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষনা

শৈলকুপা পৌরসভা Shailkupa Pourosovaঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় ১১কোটি ৭১লাখ ৫৩হাজার ৬’শ৩৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র আলহাজ্ব কাজী আশরাফুল আজম ২০১৬-২০১৭ অর্থ বছরের এ বাজেট ঘোষনা করেন। এসময় পৌরসভার সকল কমিশনার ও পৌর-কর্মচারীবৃন্দ উপস্থিতি ছিলেন।
এ গ্রেডের এ পৌরসভায় বাজেটে মোট আয় ধরা হয়েছে ১১কোটি ৭১লাখ ৫৩হাজার ৬’শ৩৭ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ১১কোটি ৩৬লাখ ৮০হাজার টাকা।
মেয়র আলহাজ্ব কাজী আশরাফুল আজম জানান, সকলের সহযোগীতায়, পৌরসভায় নাগরিক সেবার মান বাড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তিনি বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.