Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শ্রীনগরে জঙ্গিবাদের বিরুদ্ধে জমিয়াতুল মোদাররেছীনের মানববন্ধন

20160810_120740আরিফুল ইসলাম , শ্রীনগর (মুন্সিগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগর উপজেলার মুক্তিযুদ্ধা সংসদ চত্বরে বুধবার সকাল ১১টার সময় বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন শ্রীনগর উপজেলা শাখার উদ্যােগে নৈরাজ্য,জঙ্গিবাদ,সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন ও পথসভা করেন।
উপজেলার লস্কর পুর এইচ,কে,ইউ আলিম মাদ্রাসা, দয়হাটা গাউসুল জি:আলিম মাদ্রাসা, আল আমীন আলিম মাদ্রাসা,গাদিঘাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হোগলাগাঁও রিয়াজল ইসলাস দাখিল মাদ্রাসার সকল ছাত্র,শিক্ষক ও কর্মকর্তারা মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন শ্রীনগর উপজেলা শাখার সভাপতি, মুহাম্মদ মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে এক পথসভা করা হয়,এতে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো.তোফাজ্জল হোসেন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যতন মার্মা, আরো উপস্হিত ছিলেন আবু হানিফা মো.নোমান,হারুন অর রশিদ,জহিরুল হক নিশাত,শাহারিয়ার সোহেল। এসময় বক্ত্যরা সকলের ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করার আহবান করেন।

Leave A Reply

Your email address will not be published.