Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শ্রীনগরে পৃথক দূর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ-620x330

শ্রীনগর (মুন্সিগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগরে বাস চাপায় অজ্ঞাতনামা এক কিশোর ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পনিতে ডুবে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার বেলা এগারটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাও বাসষ্ট্যান্ডে ইলিশ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে চাপা দিলে অজ্ঞাত নামা ১৩/১৪ বছরের এক কিশোরের দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
অপরদিকে শনিবার বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আবু বকর সিদ্দিক (৬৫) নৌকা নিয়ে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। পরে ঢাকার পোস্তগোলা ফায়ার সার্ভিস থেকে ডুবুরী এসে সন্ধ্যার দিকে তার মৃত দেহ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.