Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শ্রীলংকায় ভূমিধ্বসে নিখোঁজ ১৩৪ জনের মৃত্যুর আশঙ্কা

srilankaআন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় ভূমিধ্বসে নিখোঁজ ১৩৪ জন মারা গেছে বলে আশঙ্কা করছে উদ্ধারের দায়িত্বে থাকা দেশটির সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত কেগালি জেলা থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শ্রীলংকাজুড়ে ঝড়ো বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ইতোমধ্যে ৪৩ জন মারা গেছে। কমপক্ষে ৩ লক্ষ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরানায়েকে জেলার তিনটি গ্রাম পাহাড় ধ্বসে চাপা পড়েছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা কঠিন হচ্ছে। উদ্ধার কর্মকাণ্ডের দায়িত্বে থাকা মেজর জেনারেল রানাসিংহে বলেন, আমার আশঙ্কা এই সময়ের মধ্যে নিখোঁজ ১৩৪ জনই হয়তো মারা গেছে। কিন্তু আমরা পরিবারের শান্তির জন্য মৃতদেহের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রাখবো। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.