Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে সাধুবাদ বিএনপির

রুহুল-কবির-রিজভী-bdpবিডিপি ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা ঐতিহাসিক, মনুমেন্টাল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমর্যাদা বৃদ্ধি পেল। উচ্চ আদালত সম্পর্কে জনগণের আস্থা আরও দৃঢ়তর হলো।’
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব মন্তব্য করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, এই রায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা সুগভীরভাবে নিশ্চিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঐতিহাসিক রায়কে সাধুবাদ জানাচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ষোড়শ সংশোধনী বাতিল করেন হাইকোর্ট। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায়ে এ-সংক্রান্ত আদেশ দেয়া হয়।
সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই সংশোধনী বাতিল করা হয়। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আর জাতীয় সংসদের হাতে থাকল না। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে আইনমন্ত্রী বলেছিলেন, আগামী রবি অথবা সোমবারের মধ্যে আপিল করা হবে।

Leave A Reply

Your email address will not be published.