Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

image_147115_0

জাতীয় পার্টিতে (জাপা) অস্থিরতার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এরশাদের গণমাধ্যমবিষয়ক সচিব সুনীল শুভ রায় এই তথ্য জানিয়েছেন।

এরশাদ গত রোববার রংপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তার উত্তরসূরি ঘোষণা করেন। একই সঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক ও এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।

এরশাদের ওই ঘোষণায় দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া হয়। পরদিনই স্ত্রী রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়েন এরশাদ।

দলের মহাসচিব ও ১৮ সাংসদসহ একটা অংশ গতকাল সোমবার যৌথ সভা করে রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে।

ওই ঘোষণার এক ঘণ্টার মাথায় রংপুরে সংবাদ সম্মেলন ডেকে এরশাদ বলেন, রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ।  এসব ঘটনায় আবারো জাপা ভাঙনের মুখে পড়ল কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.