Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সংসদে নারীকে ‘‘শোপিস’’ বলায় ক্ষোভের মুখে এরশাদ

স্টাফ রিপোর্টার :  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় সংসদে নারীকে শোপিস বলায় সদস্যদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে এরশাদ বলেন, আমরা কথায় কথায় বলি আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী। নারী হলো শোপিস।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন। এরশাদের পাশের চেয়ারেই বসেছিলেন তার সহধর্মীনি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এ মন্তব্য করার সময় রওশনের দিকে হাতের আঙুল দিয়ে ইঙ্গিতও করেন এরশাদ।

এরশাদ বলেন, বাইরে নারীরা অসহায়। ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে কোনো নারী যায় না। কারণ নারীরা ভয় পায়। মধ্য রাতে নারীরা বাইরে যেতে ভয় পায়।

এরশাদের বক্তব্যের সময় সংসদে উপস্থিত সদস্যরা প্রতিবাদ জানান। বিশেষ করে সরকারি দলের নারী সদস্যরা টেবিল চাপড়ে বক্তব্যের তীব্র নিন্দা জানান।

এ সময় স্পিকার সবাইকে শান্ত হয়ে তার বক্তব্য শেষ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। এরপর এরশাদ বলেন, আমার বক্তব্যে কারও মনে কষ্ট পেলে আমি দুঃখিত।

এরশাদের বক্তব্য শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার (এরশাদের) নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে আলোচনাকালে অসংসদীয় শব্দগুলো এক্সপাঞ্জ (বাতিল) করা হবে বলেও জানান।

Leave A Reply

Your email address will not be published.