Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সংসদ উপনেতার শোক প্রকাশ নগরকান্দায় যুবলীগ নেতা বিকুল মিয়ার ইন্তেকাল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি এবং সাবেক পৌর কাউন্সিলর মুরাদ হোসেন বিকুল মিয়া আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি বৃদ্ধা মাতা, স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। যুবলীগ নেতার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যুবলীগ নেতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার জ্যেষ্টপুত্র নগরকান্দা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

বুধবার নগরকান্দা বারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে বলে পরিবার সুত্র জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.