Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সংসদ উপনেতা ফরিদপুর-সালথা সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন

আবু নাসের হুসাইন,সালথা,ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ফরিদপুর (বদরপুর)-সালথা-মোকসুদপুর সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শনিবার দুপুরে সালথা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু উপস্থিত ছিলেন।

ফরিদপুর সড়ক ও জনপদ প্রকৌশল বিভাগের আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরাদুল হক, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, ওয়াসিম জাফর, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ। ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগ সুত্রে জানা যায়, বদরপুর-সালথা-সোনাপুর ও মোকসুদপুরের ৪২ কিলোমিটার দৈর্ঘ্য এই জেলা সড়কটির ব্যায় হবে ১০৭৪৭.৫৭ লক্ষ টাকা।

 

Leave A Reply

Your email address will not be published.