Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হারালেন সৈয়দ আশরাফ

asবিডিপি ডেস্ক: সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। ওই দায়িত্ব আইনমন্ত্রী আনিসুল হককে দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এরপর সংসদ সচিবালয় থেকেও একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে অদ্য ০৩ মে থেকে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুই বছর পর সেই দায়িত্ব হারালেন তিনি। প্রতিরক্ষা দফতরের মন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই।

Leave A Reply

Your email address will not be published.