Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সঙ্গীত শিল্পী পলাশের ১ম একক এলবাম ‘হাতটা কি বাড়াবে’ এর মোড়ক উন্মোচন

 

SAMSUNG CAMERA PICTURES

শাহ্ আলম মন্ডল, বিরামপুর: দারিদ্রতাকে মোকাবেলা করে সঙ্গীত শিল্পী যাযাবর পলাশের নিজস্ব চেষ্টা ও পরিশ্রমে এবং ঈগল মিউজিকের সহযোগিতায় এবাবের ঈদ উপলক্ষে বের হওয়া একক এলবাম ‘হাতটা কি বাড়াবে’ এর মোড়ক উন্মোচন হয়েছে। ২ জুলাই, শনিবার বেলা ১১টায় শিল্পী যাযাবর পলাশের নিজ জেলা দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে জাহানারা কনফারেন্স সেন্টারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ পারভেজ কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোজাফ্ফর রহমান, স্থানীয় সঙ্গীত শিল্পী গোলাম মোস্তফা, পরিবহন শ্রমিক নেতা শুকুর আলী, পেশাজীবি পরিষদ নেতা রফিকুল ইসলাম সরকার, শিল্পী পলাশের মামা শাহজাহান ও মা সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। SAMSUNG CAMERA PICTURES
শিল্পী যাযাবর পলাশ বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা মারা যাবার পর থেকে বড় ছেলে হিসেবে পরিবারের ব্যয়ভার আমাকে বহন করতে হয়। দরিদ্র পরিবারের সন্তান হয়ে দেশের সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠিত হওয়া খুবই কষ্টকর। তবে অনেকের সহযোগিতায় এবারের ঈদে আমার ১ম একক এলবাম ‘হাতটা কি বাড়াবে’ বের করতে পেরে খুবই ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আরো বড় পরিসরে মেলে ধরতে পারবেন বলে তিনি আশা করেন।

Leave A Reply

Your email address will not be published.