Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সত্তর দশকের মেয়ে ডিজে সনিকা

বিনোদন ডেস্ক:
ডিজে সনিকাকে চেনাই যাচ্ছে না। যাবে কি করে! ডিজে পেশায় যুক্ত থাকার সুবাদে সাধারণত পশ্চিমা বেশভূষায় দেখা যায় তাকে। কিন্তু ঈদের একটি টেলিছবিতে নতুন প্রজন্মের এই তারকাকে দেখে চমকে যাবেন যে কেউ। নাম ‘হৃদমাঝারে রাখিব’। পরিচালনায় মাতিয়া বানু শুকু। এতে সত্তর দশকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন সনিকা। আবার এই সময়ের মেয়ে হিসেবেও পর্দায় আসবেন তিনি। তার কথা, ‘আমাকে এভাবে কেউই দেখেনি। কারণ ডিজে হিসেবে পাশ্চাত্যকেই বেশি উপস্থাপন করি। আশার কথা হলো, সবাই আমার এই নতুন রূপের প্রশংসা করছেন।’ এখানে সনিকার সহশিল্পী শম্পা রেজা, শ্যামল মাওলা, হিন্দোল রয়, শামা প্রমুখ। উত্তরার আশ্রয় বাড়িতেই টেলিছবিটির বেশিরভাগ দৃশ্যের কাজ হচ্ছে। আশুলিয়ার নৌকাঘাটে কিছু দৃশ্যধারণ করা হয়েছে। এটি আসন্ন রোজার ঈদে এসএ টিভিতে প্রচার হবে ‘হৃদমাঝারে রাখিব’। ‘হৃদমাঝারে রাখিব’ ছাড়া ঈদের জন্য ‘দ্য ব্রেকআপ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন সনিকা। মেহদী হাসান জনির রচনা ও পরিচালনায় এতে আরও আছেন অপূর্ব, শখ, রিতিকা। এটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। এদিকে ১২ জুন থেকে জিটিভিতে শুরু হচ্ছে তার প্রথম ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’।


Leave A Reply

Your email address will not be published.