সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
সারাদেশে সন্ত্রাস ও জঙ্গী হামলার প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন পালন করা হয়েেেছ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সোমবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্য়ন্ত এ মানববন্ধন করা হয় । সরকারি রাজেন্দ্র কলেজের আয়োজনে উক্ত কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের আধ্যাক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে এ মানববন্ধন করা হয় ।এতে শিক্ষক পরিষদের সাধারন স¤পাদক সুলতান মাহমুদ হীরক, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো: জাহাঙ্গীর আলম, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাদের মিয়াসহ কলেজটির সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
এছাড়াও একই সময়ে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শহরের কমলাপুরে স্কুলটির সামনে মানববন্ধন করা হয়। অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষিকা , ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অন্যদিকে, শহরের সরকারি ইয়াছিন কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জঙ্গী বিরোধী মানববন্ধনের অয়োজন করা হয়।