Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

mpবিডিপি প্রতিবেদক: হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, যখন দেশের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমন সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর শ্রমিক লীগ, ঢাকা বিভাগ শ্রমিক লীগ এই কর্মসূচির আয়োজন করে।
নৌমন্ত্রী শাজাহান খান বলেন, দেশে সাম্প্রতিক যেসব হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেখা যাচ্ছে, তা রুখতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের সরকার। এ সরকারই দেশের উন্নয়ন অব্যাহত রেখে শ্রমিকদের বেতন দুইবার বাড়িয়েছে।
সমাবেশ শেষে স্টেডিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জিপিও ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.