Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সন্ধান মিলেছে নবাবগঞ্জে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা যুবতীর

দিনাজপুর

নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: গত বুধবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে সীতারকোট বাজারে পশ্চিমে গাছ তলায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা যুবতীর সন্ধান মিলেছে । সে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের হারুনুর রশীদের দ্বিতীয় স্ত্রী । নবাবগঞ্জ উপজেলার পশ্চিম পলাশবাড়ী গ্রামের শরীয়ত হোসেন জানান দুপুরে গাছতলার নীচে অজ্ঞান অবস্থায় যুবতীটি পড়ে ছিল। এ সময় তিনি অটোচালিত ভ্যান যোগে প্রথমে থানায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান । মেডিকেল অফিসার ডাক্তার আবরার সরকার জানান যুবতিটি নেশা জাতীয় অথবা ঘুমের ট্যাবলেট খেয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে । কিছু সময় পর হয়তো জ্ঞান ফিরে আসবে। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে পরিদর্শক ওসি তদন্ত আব্দুল হাকিম আজাদ জানান সংবাদ পেয়েই চিকিৎসার জন্য হাসপাতালে থাকা অবস্থায় রাতেই তার জ্ঞান ফিরে আসে । যুবতী জানায় হাকিমপুর উপজেলার হারুনুর রশীদের দ্বিতীয় স্ত্রী নাম রুপা। স্বামী দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে নির্যাতন করত এ কারণে আতœহত্যার জন্য সে ঘুমের ট্যাবলেট খেয়েছে। পুলিশ জানায় তার স্বামীকে সংবাদ দেওয়া হয়েছে। সে আসলেই তার স্ত্রীকে দিয়ে দেওয়া হবে। স্বামী হারুনুর রশীদ জানান তার স্ত্রী রুপা বেগম তার অবাধ্য ।

Leave A Reply

Your email address will not be published.