Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সপ্তাহে ৪৫ ঘণ্টা কাজ করেন মার্ক জাকারবার্গ

jukarburgরকমারি ডেস্ক:
প্রযুক্তি বিশ্বে কাজের ক্ষেত্রে প্রায়ই আদর্শ একটি কর্মক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় ফেসবুককে। প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন শিক্ষানবিশ কর্মীও সাধারণ মানুষের তুলনায় ২৫ হাজার ডলার বেশি আয় করেন। আর কাজের সময় বিবেচনায়ও গ্লাসডোরের তালিকায় পছন্দের শীর্ষে উঠে এসেছে ফেসবুক। কিন্তু আপনি কি জানেন ফেসবুক বস মার্ক জাকারবার্গ কত সময় কাজ করেন? আপনি হয়তো ভাবতে পারেন প্রতিদিন দীর্ঘ সময় ধরে তিনি কাজে ব্যস্ত থাকেন। যদি তাই মনে করে থাকেন, তাহলে ভুল করবেন। ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করছেন, একজন কর্মীর দেওয়া তথ্য অনুযায়ী, দিনে মোটামুটি ৯-১০ ঘণ্টা কাজ করেন জাকারবার্গ। আর সপ্তাহে ৫ দিন। অর্থাৎ সব মিলিয়ে সপ্তাহে ৪৫-৫০ ঘণ্টা কাজ করেন তিনি। ২০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি প্রতিষ্ঠানের সিইও সপ্তাহে ৪৫-৫০ ঘণ্টা কাজ করেন, এটিও অবশ্য খুব একটা কম সময় নয়। ওই কর্মী আরও জানান, মাঝে মধ্যে সপ্তাহের ছুটির দিনেও জাকারবার্গ অফিসে পড়ে থাকেন যদি খুব গুরুত্বপূর্ণ কোন প্রজেক্ট চলতে থাকে। তিনি মাঝে মধ্যে ঘুরতে যান বলেও জানান এই কর্মী। আর অধিকাংশ ক্ষেত্রে তাঁর সাথে কেউ দেখা করতে চাইলে চলে আসে ফেসবুক কার্যালয়ে। “সে তাঁর কাজকে খুবই গুরুত্বের সাথে দেখে, একজন ব্যবসায়ী হিসেবে নয়, একজন নেতা হিসেবে। আমাদের প্রতিষ্ঠানের একটি রীতি বজায় রাখতেও সে সাহায্য করেছে”, জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.