সবচেয়ে গতিশীল বল রুবেলের!
স্পোর্টস ডেস্ক:
আগের ম্যাচে কাবু করেছিলেন ইংল্যান্ডকে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও ঝড় তুললেন। তবে, সেটা গতির ঝড়। হ্যামিল্টনে ম্যাচের সবচেয়ে গতিশীল বলটাই আসে তার হাত থেকে। তার গতি ছিল ঘণ্টায় ১৪৫.৬ কিলোমিটার। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার হাত থেকে আসে ঘণ্টায় ১৪২.৪ কিলোমিটার গতির একটা বল।