Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সবার সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক:
২০১৫ সালকে বাংলাদেশ ক্রিকেট দলের সোনালী সময় বললে হয়তো খুব একটা ভুল হবে না। সাফল্যের ধারার সঙ্গে সঙ্গে হারানো মুকুটও ফিরে আসছে। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে নতুন খবর হলো বাংলাদেশ দলের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান পুনরায় ক্রিকেটের তিন ফরম্যাটেই একনম্বর স্থান ফিরে পেয়েছেন। মূলত, ভারতের বিপক্ষে দেশের মাটিতে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করার মধ্য দিয়েই ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে ফের শীর্ষে উঠেছেন সাকিব। ফলে তিন ফরম্যাটেই অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি। গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপের আগে শেষবার ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে ছিলেন শাকিব। বিশ্বকাপের পর ওয়ানডের শ্রেষ্ঠত্ব অবশ্য হারাতে হয়েছিল তাকে। এর আগে ওয়ানডেতে সাকিবকে পিছনে ফেলে একনম্বর স্থানে ছিলেন লঙ্কান অলরাউন্ডার তিলকারতেœ দিলশান।


Leave A Reply

Your email address will not be published.