Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হোন : মোদিকে বিচারপতি

2015-03-10_3_33425আন্তর্জাতিক ডেস্ক : সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করলেন সে দেশেরই সুপ্রিম কোর্টের বিচারপতি কুরিয়ান জোসেফ। তার এই ক্ষুব্ধ হওয়ার কারণ, প্রধানমন্ত্রী মোদি গুড ফ্রাইডের দিন বিচারপতিদের সম্মেলন ডাকেন।

ক্ষুব্ধ বিচারপতি এ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেন। তারপর চিঠি দেন মোদিকেও। সম্মেলনের শেষ দিনে প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজেও যাননি ওই বিচারপতি।

মোদিকে লেখা চিঠিতে বিচারপতি জোসেফ লেখেন, ‘এই সম্মেলনে থাকতে না পারার জন্য আমি দুঃখিত। গুড ফ্রাইডের দিন এই সম্মেলন ডাকায় আমার পক্ষে এই ইভেন্টে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। এই দিনই ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশুখ্রিষ্ট। একজন খ্রিষ্টান ধর্মাবলম্বী রূপে এই পবিত্র সপ্তাহে আমরা পরিবারের সঙ্গে থাকি, এই সময় আমি কেরালায় আমার বাড়িতে থাকব।

দিওয়ালি, হোলি, ঈদ, কোরবানি ঈদ, ক্রিসমাস হোক বা ইস্টার সানডে, আপনার কাছে আমার একান্ত নিবেদন- ভিন্ন ভিন্ন ধর্মের এই বিশেষ দিনগুলোকে আপনি সমান গুরুত্ব দেবেন এবং এই পবিত্র দিনগুলোতে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করবেন না।’

Leave A Reply

Your email address will not be published.