Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সমবায় সমিতির ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী : নতুন বাজেটে সমবায় সমিতির ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ করারোপের সিদ্ধান্তের প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করা হয়েছে।  শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর চৌরঙ্গি মোড়ে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমবায় সমিতিগুলোর জাতীয় সংগঠন কালব ও শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এ মানববন্ধন করে।

মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম। কালব জেলা ব্যবস্থাপক গোলাম ফারুক এসময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সমাবেশে অনেকের মধ্যে নীলফামারী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক রশিদুল হাসান, জলঢাকা উপজেলার নুর মো. নাছিম ও কিশোরগঞ্জ উপজেলার সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সমবায় সমিতিগুলোর ওপর করারোপ করা হলে সমাজে ব্যাপক হারে আয় বৈষম্য সৃষ্টি হবে।এর মাধ্যমে সমবায় আন্দোলনের বিকাশে সৃষ্টি হবে প্রতিবন্ধকতা।যা স্বল্প আয়ের মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। সমবায় খাতকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে নতুন বাজেটে প্রস্তাবিত ১৫ শতাংশ করারোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

Leave A Reply

Your email address will not be published.