Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ দেশে আনা হবে মঙ্গলবার

downloadআগামীকাল মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। সোমবার সকালে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসা নিতে গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। প্রায় ১০দিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।

সিঙ্গাপুর থেকে তার ছোট মেয়ে টেলিফোনে সময় সংবাদকে জানান, চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও সোমবার সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সৈয়দ মহসিন আলীর মৃত্যুর সংবাদে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ছুটে যান অনেকেই।

সিঙ্গাপুরের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মহসিন আলীর মরদেহ দেশে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.