Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সমাবেশের অনুমতি না পাওয়ায় বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত ১২ মার্চ সমাবেশের অনুমতি না পাওয়ায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

আজ সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বিএনপি বিক্ষোভ মিছিলের কর্মসূচি এবং পাশাপাশি নতুন সমাবেশে তারিখ ঘোষণা করা হতে পারে এই সংবাদ সম্মেলনে।

গতকাল রবিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। দলের গুলশান কার্যালয় এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতারা।

Leave A Reply

Your email address will not be published.