Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সম্মিলিত প্রচেষ্টায় দেশ সন্ত্রাসমুক্ত করতে হবে-সেলিনা জাহান লিটা এমপি

selina jahan lita

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দিহানগর নবীন সংগঠন কর্তৃক আয়োজিত বাঁশের তৈরী শহীদ মিনার উদ্বোধন শেষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে ৩০১ সংরক্ষিত আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে এদের দমন করে সম্মিলিত প্রচেষ্টায় দেশ সন্ত্রাসমুক্ত করতে হবে। তরুন প্রজন্মের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে আসার জন্য নবীন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ তিনি। এসময় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আ’লীগ নেতা মোঃ বিপ্লব, রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রভাষক প্রশান্ত বসাক, নবীন সংগঠনের সভাপতি কায়সার আক্তার চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেণ সাজাহান আলী চৌধুরী। আলোচনা শেষে নবীন সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.