Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সম্মেলনের নিরাপত্তায় সোয়াটসহ ১০ হাজার পুলিশ

10pবাংলাদেশেরপত্র ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তার নির্দেশনা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের শিকার হওয়ার হুমকি নেই। সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেবেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো হুমকির মোকাবিলায় প্রস্তুত আছে।

এদিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও কাউন্সিলের নিরাপত্তায় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা একসঙ্গে কাজ করে নিরবচ্ছিন্ন এবং সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে। এ ছাড়া কাউন্সিলের জন্য রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকতে পারে। ফলে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। শুক্রবার থেকে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তার দায়িত্ব নিয়ে আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার থেকেই অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.