Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সরকারকে উৎখাত করার বাসনা সফল হবে না স্থানীয় সরকার মন্ত্রী

ifter dcফরিদপুর জেলা প্রতিনিধি : আওয়ামলীগ সরকারকে ষড়যন্ত্র করে কেউ উৎখাত করতে চাইলে তাদের মনোবাসনা সফল হবে না। শুধু নির্বাচনের মাধ্যমে দেশের সাধারন জনগনের রায়ের মাধ্যমেই সরকার পরিবর্তন হতে পারে। জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে বীরের এ জাতিকে ভয় দেখানো যাবে না। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে রবিবার প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন এ সব কথা বলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় একটি মহল ক্ষমতার শোকে পাগল হয়ে দেশের ভাবমুর্তি নষ্ট করার জন্য হোলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গী হামলা করে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জামিল হাসান ,ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর , জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, ফরিদপুর জেলা,কোতয়ালী ও শহর আওয়ামলীগের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধা , বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, সাংবাদিক ,আইনজীবি, সুধী সমাজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। ইফতারের পুর্বে জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.