Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সরকার চায় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়- রাঙ্গা

Ranga Minister News 4.3জাহাঙ্গীর আলম, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ বাড়ি ভেলাগুড়িতে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকার চায় ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায় কিংবা পেশী শক্তির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নিতে চায় , তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হস্তে দমন করা নির্দেশ দেয়া রয়েছে। তিনি আরও বলেন এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না। তাই নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করতে সরকারের কোন বাধা নেই। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, জাতীয়পার্টি মানে এরশাদ আর এরশাদ মানে জাতীয়পার্টি। এরশাদকে বাদ দিয়ে জাতীয়পার্টিকে কল্পনা করা যায়না। ফলে দল পরিচালনার ক্ষেত্রে পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের সিদ্ধান্তই চুড়ান্ত।জিএম কাদের পার্টির কো-চেয়ারম্যান হওয়ায় দল ভাঙ্গনে কোন সম্ভবনা নেই বলে দাবী রাঙ্গার। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার আঃ রহিম, হাতীবান্ধার ওসি আঃ মতিন প্রধান, উপজেলা জাতীয়পার্টির সহসভাপতি আবুল কাশেম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.