Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

messiনতুন রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার কোপার সেমিফাইনালে একটি গোল করে আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা হলেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫৫টিতে।
আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি দীর্ঘদিন ছিল গ্যাব্রিয়েল বাতিগোলের দখলে। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগে ৫৪টি গোল করেছিলেন বাতিগোল। ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করে মেসি ছুঁয়ে ফেলেছিলেন বাতিগোলকে। আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে তাঁকেও ছাড়িয়ে গেলেন মেসি।
বাতিস্তুতার এই রেকর্ড যে একসময় মেসির দখলে চলে যাবে, তা জানাই ছিল। তবে তিনি যে কোপা আমেরিকার এবারের আসরেই সেই রেকর্ড স্পর্শ করে ফেলবেন, তা হয়তো অনেকেই ভাবেননি। ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতেও পারেননি মেসি। তবে দ্বিতীয় ম্যাচে মাত্র ৩০ মিনিটের জন্য মাঠে নেমেই করেছিলেন হ্যাটট্রিক। অনেকখানি এগিয়ে গিয়েছিলেন বাতিস্তুতার রেকর্ডের কাছে। ভেনেজুয়েলার বিপক্ষে একটি গোল করেই স্পর্শ করে ফেলেন রেকর্ডটি। আর আজ সেই রেকর্ড ছাপিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি।সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

Leave A Reply

Your email address will not be published.