Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সলঙ্গায় অবরোধের পক্ষে বিএনপির সমাবেশ

সলঙ্গা প্রতিনিধি:
সমাবেশ করতে না দেওয়ায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দল সারা দেশে অনির্দিষ্টকালের ‘অবরোধ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন । অবরোধের প্রথম দিন মঙ্গল বার সকাল সাড়ে ১০ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম মারুফ হাসান খোকন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম গোলাম হোসেন, থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহিন রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, আব্দুল মজিদ, থানা ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রাসেল, হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওসমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.