Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাংবাদিকতায় যুক্ত হলেন মৌসুমী

নিউজ ডেস্ক:
অবশেষে সাংবাদিক হওয়ার ইচ্ছাপূরণ হয়েছে চিত্রনায়িকা মৌসুমীর। সপ্তাহিক ম্যাগাজিন ‘ভিশন ২০২১’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকাই ছবির এ প্রিয়দর্শিনী।

ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন মঙ্গলবার মৌসুমীর হাতে তার নিয়োগপত্র তুলে দেন।

ম্যাগাজিনটিতে নিয়োগ পেয়ে মৌসুমী বলেন, ‘খুব ভালো লাগছে। আসলে সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল আমার। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। তাতে এই পেশার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। আর গণমাধ্যম তো সমাজের আয়না। আমি এই ক্ষেত্রটিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

Leave A Reply

Your email address will not be published.