Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে সাংবাদিক আলতাফের বোন তসলিমার ইন্তেকাল

altaf vi sister janaja pic (2)আগ্রাবাদ সিজিএস কলোনি মসজিদ মাঠে তসলিমা পারভীনের নামাজে জানাজা

চট্টগ্রাম অফিস: ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের অলি মোহাম্মদ বাড়ির বাসিন্দা ডা. মোহাম্মদ রফিকের সহধর্মিনী তসলিমা পারভীন (৩৬) বৃহস্পতিবার সকাল পৌণে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি বাংলাদেশ বেতারের কর্মকর্তা মো. ইদ্রিস মিয়ার মেয়ে এবং দৈনিক পূর্বকোণ’র ফটো সাংবাদিক মিয়া আলতাফের ছোট বোন। মৃত্যুকালে তাসলিমা পারভীন স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ মাগরিব গ্রামের বাড়ি ধর্মপুরের অলি মোহাম্মদ জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় দফা জানাজা শেষে সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন ও বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন প্রমুখ। – খবর বিজ্ঞপ্তি।

Leave A Reply

Your email address will not be published.