Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাকার ছেলে হুম্মাম কাদের গ্রেফতার

Saka1441452479সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে ধানমন্ডি থানা পুলিশ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। ডিএমপি মিডিয়া শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুনতাসিরুল ইসলাম জানান, ২০০৮ সালের জুলাই মাসে মারামারির মামলায় হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।ওই সময় ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছিল।আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ খবর কেন দেরিতে প্রকাশ হলো, তা জানতে চাইলে মুনতাসিরুল ইসলাম বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হওয়ায় যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য কারাগারে নেওয়ার পর প্রকাশ করা হয়েছে।

হুম্মামের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ফাঁসের ঘটনার মামলাও রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.