Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাকিবকে টপকে ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের সেরা অলরাউন্ডার তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টেস্টের এলিট একাদশে জায়গা করে নিলেন শ্রীলংকার অধিনায়ক এঞ্জেলো ম্যাথুজ। বিশ্বকাপের আবহে সবাই টেস্টকে ভুলতেই বসেছিল। কিন্তু বিশ্বকাপের পরেই শুরু হয় বিভিন্ন দেশের টেস্ট সিরিজ। যেখানে বাংলাদেশও খেলেছে পাকিস্তানের সাথে। টেস্টের এলিট একাদশে গঠন করতে নির্বাচকমণ্ডলীদের বেশ ঘাম ঝরাতে হয়েছে। সাকিব ছাড়াও এই একাদশে জায়গা পান নি ফর্মে থাকা ইউনুস খান, আজহার আলী, মুমিনুল হক এবং ব্রেন্ডন ম্যাককালাম। এলিট একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে এঞ্জেলো ম্যাথুজের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাকিব। কিন্তু নির্বাচকরা ম্যাথুজকেই বেছে নেন।
টেস্ট এলিট একাদশ: এলেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, এঞ্জেলো ম্যাথুজ, ব্রাড হাডিন, মিচেল জনসন, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথ, জেমস এন্ডারসন।

Leave A Reply

Your email address will not be published.