Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাকিবের ‘সাকিব দ্য সুপার স্টার’

b-11
বিনোদন ডেস্ক:
গেল রোজার ঈদে বড়পর্দায় হাজির হয়েছিলো শাকিব খান অভিনীত ‘হিরো দ্য সুপার স্টার’ ছবিটি। আর এবার ঈদে ছোটপর্দায় আসছে ক্রিকেটার সাকিব আল হাসানের ‘সাকিব দ্য সুপার স্টার’। এটি কোন নাটক বা চলচ্চিত্র নয়। ঈদ উপলক্ষে চ্যানেল নাইনের বিশেষ টকশো এটি। অনুষ্ঠানটিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আড্ডা দিবেন তার প্রিয় মানুষেরা। ঈদের দিন রাত ৮টা ৫০মিনিটে প্রচারিতব্য অনুষ্ঠানটিতে সাকিব আল হাসানের সঙ্গে আড্ডায় থাকছেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, অভিনেত্রী শখ, মেহেজাবীন, মোশাররফ করিম, মৌসুমী হামিদ এবং সাকিবের পরিবারের সদস্যরা। গাউছুল আলম শাওনের উপস্থাপনায় ও তানভীর খানের পরিকল্পনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আশিক ইব্রাহীম ও নাবিল।

Leave A Reply

Your email address will not be published.